ধামরাইয়ের বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মতি পালের ৪৫ তম মৃত্যু বার্ষিকী উদযাপিত
ধামরাইয়ের বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মতি পালের ৪৫ তম মৃত্যু বার্ষিকী উদযাপিত
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের স্বনামধন্য ঐতিহ্যবাহী মিষ্টি ব্যবসায়ী প্রতিষ্ঠান মতি পাল এন্ড সন্স এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় মতি পাল এর ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, কীর্তন,ভক্তসেবা ও তার বর্ণিল কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ধামরাইয়ের ঐতিহ্যবাহী স্বনামধন্য মিষ্টি ব্যবসায়ী প্রতিষ্ঠান মতি পাল এন্ড সন্স এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় মতি পাল এর
৪৫তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠান শুক্রবার (১ আগষ্ট) তার বড় বাজারস্হ নিজ বাড়ি ও বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা -নাট মন্দিরে নানা আয়োজনে শ্রীমদ্ভাগবত পাঠ, কীর্তন ও হাজারো ভক্তবৃন্দের ভক্তসেবার মধ্য দিয়ে বৈকালিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রাতে বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরে তার বর্ণিল কর্মময় জীবনের উপর আলোচনা সভা বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা: অজিত কুমার বসাক এর সভাপতিত্বে ও উক্ত মন্দির কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল বাবু এর সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন মন্দির কমিটির সহ-সভাপতি শ্রী নীল রতন পাল, মন্দির কমিটির উপদেষ্টাদ্বয় শ্রী সুবল পাল, শ্রী নেপাল চন্দ্র পাল, মন্দির কমিটির কোষাধ্যক্ষ শ্রী শ্যাম গোপাল পাল, মন্দির কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী সঞ্জীব চৌধুরী মন্ঠু, যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী শিশির পাল,প্রচার সম্পাদক শ্রী প্রাণ গোপাল পাল পানু সহ এ’সময় আরো উপস্থিত ছিলেন স্বর্গীয় মতি পালের পুত্র বড় বাজার দুর্গা মন্দির শ্রীনাম সংকীর্তন উৎসব কমিটির সভাপতি ও বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির কমিটির সহ-সভাপতি শ্রী সুনীল পাল,মন্দিরের পুরোহিত শ্রী মানিক লাল গোস্বামী সহ এতদ্ অঞ্চলের ভক্তবৃন্দ।














