জগন্নাথপুরে ইতালী বিএনপি নেতা শাহীন আহমদ আফিককে পৌর বিএনপির সংবর্ধনা প্রদান
জগন্নাথপুরে ইতালী বিএনপি নেতা শাহীন আহমদ আফিককে পৌর বিএনপির সংবর্ধনা প্রদান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর পৌর শাখার উদ্যােগে সাবেক ছাত্রদল নেতা ইতালী মিলান বিএনপির সাবেক সহ সভাপতি শাহীন আহমদ আফিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) সন্ধ্যায় হাসপাতাল পয়েন্টে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সামছুল হক সমসুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইতালী মিলান বিএনপির সাবেক সহ সভাপতি শাহীন আহমদ আফিক। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, মুহিবুর রহমান শিশু, হাবিবুর রহমান হাবিল, ৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী সুহেল আমীন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বিলাল আহমদ, ৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাজী হাসান আহমদ, সদস্য ফজলুল হক আমিনী, ৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক এলখাছ মিয়া, সাবেক যুবদল নেতা আব্দুল কাইয়ুম বাবরসহ আরো অনেকে।
এসময় পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সংবর্ধিত অতিথি শাহীন আহমদ আফিককে সম্মাননা স্মারক প্রদান করেন পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
















