জগন্নাথপুরে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ, ২ জনের লাশ উদ্ধার
জগন্নাথপুরে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ, ২ জনের লাশ উদ্ধার
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর এলাকায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হয়েছে। নিখোঁজ ৪ জনের মধ্যে ২ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধার কর্মীরা।
১লা আগষ্ট রাত ৩টায় পৌর শহরের ভবানীপুর বৈটাখালী এলাকার হাওরে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ ব্যাক্তিরা হলেন, ভবানীপুর গ্রামের অরুণ দেবনাথ, (৪৮) অধির দেবনাথ (৫২), হেমেন্ড দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৬২)।
স্থানীয় এলাকাবাসী জানান, মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শেষে রাত ৩টার দিকে ডিঙ্গি নৌকা যোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন তীরে উঠতে পারলেও নৌকা থাকা অরুণ দেবনাথ, অধির দেবনাথ হেমেন্ড দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।
খবর পেয়ে জগন্নাথপুর, সুনামগঞ্জ ও সিলেটের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নিয়ে দুপুরের দিকে অরুন দেব নাথ ও বিকালে সতীন্দ্র দেবনাথের মরদেহ উদ্ধার করেছেন।
ঘটনার পরপরই ঘটনার স্থলে উপস্থিত হয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম উদ্ধার কাজের তদারকি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ বন্ধ রাখলে ও স্থানীয় ভাবে উদ্ধার কাজ চলমান রয়েছে। হাওরের পারে নিখোঁজ ব্যক্তিদের স্বজনের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন জানান নৌকা ডুবীর ঘটনা স্হানীয় সংসদ সদস্যসের সাথে আলোচনাক্রমে পৌরসভার পক্ষ থেকে অরুন দেব নাথ এর মরদেহ সৎকার করার জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। অন্যান্য নিখোঁজ ব্যক্তিদের জন্য সমপরিমাণ বরাদ্দ রয়েছে।
নৌকা ডুবীর খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ এর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনা স্থল পরিদর্শনসহ উদ্ধার কাজের খোঁজ খবর নেন।











