শার্শায় ১০ টি চোরাচালানকৃত পুরাতন মোবাইল সহ আটক-০১
যশোর প্রতিনিধি:
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১০ টি চোরাচালানকৃত মোবাইলসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ আলী আহম্মদের ছেলে ইমরান হোসেন (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার রামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রামপুর বাজারস্থ ‘ভাই ভাই ছ’ মিলের সামনে শার্শা টু জামতলা গামী পিচের রাস্তার উপর হইতে তাকে আটক করা হয়।
এসময় আটককৃত আসামীর হেফাজত হতে জব্দতালিকা মূলে জব্দকৃত আলামত ১০ টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল সহ থানায় হাজির হয়ে আটক আসামী ও সহযোগী পলাতক একজন আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, উক্ত ঘটনায় একটি চোরাচালান মামলা রুজু করা হয়েছে। আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
























