০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দেশের সংকটে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম

দেশের সংকটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাড়া দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত জরুরি ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের কথা আমরা সর্বপ্রথম বলেছিলাম, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আমরা বলেছিলাম— জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার প্রয়োজন। কারণ, এই পতিত শক্তি ভারতের সহযোগিতায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, জুলাই বিপ্লবের বিরুদ্ধে ক্রমাগত তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখতে পারে। এ কারণে আমাদের রাজনৈতিক এবং সামাজিক যে শক্তিগুলা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত।

কিন্তু বিএনপি সেই ঐক্যের আহ্বানে সাড়া না দিয়ে সর্বপ্রথম জাতীয় ঐক্য ভঙ্গ করেছিল উল্লেখ করে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা না করে দ্বিতীয়বারের মতো যখন নির্বাচন হলো, তখন নির্বাচনে গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিসহ সবগুলো রাজনৈতিক দল অঙ্গীকার করেছে, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করেছে। কিন্তু নির্বাচনের ঠিক পরপরই যখন তারা শপথগ্রহণ করল, সেই শপথ গ্রহণেই তারা দ্বিতীয়বারের মতো আবারও জাতীয় ঐক্য ভঙ্গ করল এবং জনগণের প্রতি দেয়া, জুলাই গণঅভ্যুত্থানের প্রতি দেয়া অঙ্গীকার ভঙ্গ করল সংবিধান সংস্কারের শপথ গ্রহণ না করে। গত ৭ মাস ধরে তারা এই গণভোটের গণরায়কে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অস্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:২৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
০