০৯:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলন: গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে এক প্লাটুনসহ মোট ১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) আরিফ হোসাঈন।

তিনি জানান, শ্রমিকদের চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আগে থেকেই গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে আরও এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ফলে জেলায় বর্তমানে মোট ১১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

আরিফ হোসাঈন আরও জানান, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যেন রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সদস্যরা ইতোমধ্যে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।

এদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন পোশাক কারখানার শ্রমিকেরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়কে অবস্থান নিতে দেননি। এ সময় বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকদের দলবদ্ধভাবে কাজে যোগ দিতেও দেখা যায়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসেন জানান, সকাল ৮টার কিছু আগে শ্রমিকেরা মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন।

তিনি আরও জানান, বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিক আন্দোলন পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৩