সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সুধীজনদের সাথে বিভাগীয় কমিশনার মতবিনিময়
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সুধীজনদের সাথে বিভাগীয় কমিশনার মতবিনিময়
সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, রাষ্ট্রের জন্য জীবন দানকারী শহীদদের রক্তের প্রতি সম্মান দিয়ে সততা, ন্যায় পরায়নতা, ও দেশ প্রেমের মাধ্যমে রাষ্ট্রের কল্যাণে আমাদের কাজ করতে হবে। বক্তব্যের মধ্যে দিয়ে নয়, কাজের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে হবে।
তিনি বলেন দুর্নীতির কারনে আমাদের দেশ পিছিয়ে রয়েছে। ঐক্যবদ্ধ হয়ে দেশর কল্যানে আমাদের কাজ করতে হবে।
১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময়সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্ল্যাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাউছার আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রঞ্জন দাশ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মোস্তফা আহসান হাবীব, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মামুন হাওলাদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ নুর, পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুরের এসও শেখ ফরিদ উদ্দিন, সাংবাদিক রিয়াজ রহমান, শাহজাহান মিয়া প্রমূখ।

























