০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

তাদের রক্তের তৃষ্ণা আরও গভীর হয়েছে: রিজভী

যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থাকার পর তাদের সেই তৃষ্ণা আরও তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্তের তৃষ্ণা আরও গভীর হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল মোল্যা ও শাহিন মোল্যার কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মী ও উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে পলাতক আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার লক্ষ্যে বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করেছে। পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বেও সেই লড়াই অব্যাহত ছিল। বর্তমানে তারেক রহমান একই লক্ষ্য সামনে রেখে দেশ পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, এমনভাবে দেশ পরিচালনা করা হচ্ছে, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়, কোনো স্ত্রীকে স্বামীহারা হতে না হয় এবং কোনো বোনকে ভাই হারানোর বেদনা সইতে না হয়। এসব বিষয়কে গুরুত্ব দিয়েই তারেক রহমান কাজ করছেন।

এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন- বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বুধবার নড়াইলের কালিয়ায় বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী মোটরসাইকেল মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা এবং কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন মোল্যা নিহত হন।

এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। –চ্যানেল24

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
০