০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

চৌদ্দশ শিশু-কিশোরকে হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা এখনও মেটেনি: যশোরে রিজভী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আওয়ামী লীগের রক্ততৃষ্ণা এখনও মেটেনি। চৌদ্দশ’ শিশু-কিশোরকে হত্যা করে টিকতে না পেরে পালিয়ে গেছে। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ এ দলের নেতাকর্মীদের রক্ততৃষ্ণা আবারও জেগে উঠেছে। সেই তৃষ্ণা মেটানোর জন্যই একের পর এক পুলিশের গাড়িতে, মানুষের গাড়িতে আগুন দিচ্ছে, ককটেলের বিস্ফোরণ ঘটাচ্ছে। কখনও মানুষ হত্যা করছে।
বিএনপির স্থায়ী কমিটির সাবেক নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য স্মরণসভায় যোগ দিতে তিনি যশোরে অবস্থান করছেন।
গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের খুন হওয়ার বিবরণ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, যারা বেআইনী কাজ করবে আইনপ্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় নিয়ে আসবে। আদালত তাদের বিচার করে শাস্তি দেবে। কিন্তু আমরা রাজপথ, গলিপথ, মেঠোপথ কোনটাই ছাড়বো না। জনগণকে সাথে নিয়ে এই দুর্বৃত্ত বাহিনীকে চিহ্নিত করবো। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বলবো।
রুহুল কবির রিজভী আরো বলেন, বর্তমান সরকার সুনামের সাথে দেশ পরিচালনা করছে। এখন আর আগের মতো ব্যাংকের টাকা পাচার জমি দখল করে বিত্তবৈভব গড়ার পরিবেশ নেই। গুম-খুনের সংস্কৃতি শেষ হয়েছে। একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে।
রুহুল কবির রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে জনগণের ম্যান্ডেটে একটি জবাবদিহিমূলক সরকার গঠন হয়েছে। তাই
নির্বাচনের আগে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নেও কাজ চলছে। বিএনপির কিছু ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি রয়েছে। এসব বিষয় নিষ্পত্তির জন্য পার্লামেন্টে বিরোধী দলকে ডাকা হয়েছে এবং দ্রুত এর একটি সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, নারী সংরক্ষিত আসনের এমপি সাবিরা সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:২৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৪