০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ভারত কখনোই হাসিনাকে হস্তান্তর করবে না

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের সম্ভাবনা খুবই কম বলে মনে করেন ভারতের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ ও ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. শ্রীরাধা দত্ত। তার মতে, বাংলাদেশ জোরালো দাবি জানালেও কিংবা দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেও ভারত শেখ হাসিনাকে হস্তান্তর করতে আগ্রহী হবে না।

‘ডেইলি ওয়াদা’কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীরাধা দত্ত বলেন, শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ মিত্র। ভারত তাকে বন্ধু হিসেবে বিবেচনা করে। ফলে তাকে অন্য কোনো পক্ষের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

তবে তিনি উল্লেখ করেন, এটি তার ব্যক্তিগত বিশ্লেষণ, ভারতের আনুষ্ঠানিক অবস্থান নয়। রাজনীতির একজন শিক্ষার্থী হিসেবে নিজের পর্যবেক্ষণ থেকেই তিনি এমন ধারণা করছেন।

শ্রীরাধা দত্ত বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের সম্ভাবনা প্রায় নেই। তবে এ ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে বাংলাদেশ ও ভারত উভয়কেই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। অর্থনীতি, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ জড়িত থাকলেও দ্বিপক্ষীয় সহযোগিতার অনেক ক্ষেত্র এখনো স্থবির হয়ে আছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকারের উপস্থিতি এবং তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ সেই প্রত্যাশাকে আরও জোরালো করে। তবে প্রস্তাবিত সফর এখনও অনিশ্চিত।

শ্রীরাধা দত্তের মতে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হলেই দুই দেশের মধ্যকার অচলাবস্থার অবসান হবে, এমন নিশ্চয়তা নেই। প্রত্যর্পণ একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। তবে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও ভারত তাকে হস্তান্তর করতে চাইবে কি না, সেটিই সবচেয়ে বড় প্রশ্ন।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের প্রত্যর্পণ চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে, যার আওতায় নির্দিষ্ট পরিস্থিতিতে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা সম্ভব। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও আইনি বাস্তবতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টিও স্বাভাবিক বলে মনে করেন তিনি।

শেখ হাসিনার পাসপোর্ট ও দেশে ফেরার সম্ভাবনা নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে শ্রীরাধা দত্ত বলেন, তিনি চাইলে নিজেই বাংলাদেশে ফিরতে পারেন। যেভাবে ভারতে এসেছিলেন, সেভাবেই বাংলাদেশে ফিরতে পারেন। নিজের দেশে ফেরার জন্য প্রত্যর্পণ চুক্তি কিংবা পাসপোর্টের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

তার মতে, পাসপোর্ট নিয়ে আলোচনা মূলত রাজনৈতিক কৌশলের অংশ। নির্বাসনে থেকেও সাক্ষাৎকার, নিবন্ধ ও সমর্থকদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া ভিডিওর সাহায্যে শেখ হাসিনা নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখার চেষ্টা করছেন।

শ্রীরাধা দত্ত আরও বলেন, আওয়ামী লীগ ও দলটির অনুগত সমর্থকদের কাছে শেখ হাসিনা এখনো গুরুত্বপূর্ণ। তবে দলীয় সমর্থকদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সাধারণ মানুষের মনোভাবের পার্থক্য রয়েছে। বাংলাদেশের বড় একটি অংশ, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে শেখ হাসিনার প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে।

তার মতে, শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে জমে ওঠা রাজনৈতিক ও আর্থসামাজিক ক্ষোভের পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনে সহিংসতার অভিজ্ঞতাও তরুণদের মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব স্মৃতি সহজে মুছে যাওয়ার নয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
০