০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ভারতের ওড়িশা উপকূলের আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আকভান। ক্ষয়ক্ষতির আশঙ্কায় ৩ লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। শিডিউল বিপর্যয়ে ব্যাহত হচ্ছে রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা।

অর্ণব, মুরাসুর পর চলতি মাসে ভারতের দিকে যাওয়া তৃতীয় ঘূর্ণিঝড় এটি। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর এটি স্থলভাগের মধ্য দিয়ে অতিক্রম করতে সাত থেকে আট ঘন্টা লাগতে পারে। অন্ধ্রপ্রদেশের নরসাপুর এবং উড়িষ্যার পুরীর মধ্যবর্তী গোপালপুরের পূর্ব দিকে অতিক্রম করবে আকভান। এর শক্তি অনেক কমে আসায় স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ হতে পরে ঘণ্টায় ৯০ কিলোমিটার।

আকভানের প্রভাবে অন্ধ্র প্রদেশ আর ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার থেকেই ভারি বৃষ্টি অব্যাহত আছে। ওড়িশায় প্রস্তুত রাখা হয়েছে ৯ হাজার ৩৪১টি আশ্রয়কেন্দ্র। ২০টি জেলায় নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা। দুর্যোগ মোকাবেলায় তৈরি আছে ফায়ার সার্ভিস, এনডিআরএফ, বন বিভাগসহ বিভিন্ন সংস্থার ৪১৮টি টিম।

ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার (২০ নভেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৫০টির বেশি ট্রেনের যাত্রা বাতিল হয়। বন্ধ রাখা হয়েছে চেন্নাই থেকে মিয়ানমারের ইয়াঙ্গুনে চলাচল করা বিশেষ ফ্লাইট।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৮:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
০