শিরোনাম:
পীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশের টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ভোমরাদহ ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মোঃ আব্দুল সালামের ছেলে আরিফ হোসেন (৩০) ও কুশারীগাঁও গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ছাদেক আল নোমান (৩৪)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ১নং ভোমরাদহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ নেতা।ভোমরাদহ ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মোঃ আব্দুল সালামের ছেলে আরিফ হোসেন (৩০) ৯ নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি এবং একই ইউনিয়নের কুশারীগাঁও গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ছাদেক আল নোমান (৩৪) ৫ নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক।
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় দায়ের করা মামলা নং-২৩ (তারিখ: ১৬/০৮/২০২৬ খ্রি.) রয়েছে। সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী/২০২৬)-এর ৬(৩)/৮/৯(৩)/১০/১২/১৩ ধারায় দায়েরকৃত ওই মামলায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।























