শিরোনাম:
হিন্দু-মুসলমান ভাই ভাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার: নুরুজ্জামান লিটন
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী ৪২টি পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে শাড়ি উপহার দিয়েছেন ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় ডিহি ইউনিয়ন পরিষদে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
প্রধান অতিথি নুরুজ্জামান লিটন বলেন, হিন্দু-মুসলমান ভাই ভাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তিনি আরও বলেন, বিগত ১৭ বছর এ অঞ্চলে কোনো পূজামণ্ডপ হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতির কথা উল্লেখ করে তিনি জানান, এবার প্রত্যেক পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও নিজস্ব অর্থায়নে বিভিন্ন পূজামণ্ডপে সহায়তা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আব্দুল জব্বারের নিজস্ব অর্থায়নে ৪২টি সনাতন পরিবারের মাঝে শাড়ি বিতরণের এ উদ্যোগে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক সম্প্রীতির বার্তা উঠে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সহসভাপতি আতিকুজ্জামান সনি, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম এবং শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। এ সময় ডিহি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























