শিরোনাম:
স্বর্ণের দাম কমল, ভরি কত
দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৬৪০ টাকা। এই হিসাবে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় প্রায় ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
সোমবার (৫ অক্টোবর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।















