জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রাম নগরের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটে তিনি পূজামণ্ডপে পৌঁছান।
এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি তিনি জেএম সেন হল পূজামণ্ডপে যান। সেখানে তাঁকে স্বাগত জানান মন্দির কর্তৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে পূজামণ্ডপ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি। এর মধ্যে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া উপস্থিত ছিলেন– স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। এ সময় চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
–ঢাকা পোস্ট






















