১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

সেনবাগে সরকারি পুকুর ও খালে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি

মৎস্য অধিদপ্তরের রাজস্ব অর্থায়নে নোয়াখালীর সেনবাগ উপজেলায় সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

জানা যায়, ২০২৫ সালে সেনবাগ উপজেলার ২১টি সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর এবং অর্জুনতলা ও বিন্নাগুনী খালে মোট ৩১৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জলাশয় নির্বাচন, পোনা সংগ্রহ ও অবমুক্ত কমিটির সভাপতি এবং সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন শারমিন উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন।

অবমুক্তকরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, আনসার-ভিডিপি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, সেনাবাহিনীর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সমাজসেবক, এনজিও প্রতিনিধি, মৎস্যজীবী প্রতিনিধি, মিডিয়া কর্মীসহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অবমুক্তকৃত মাছের মাধ্যমে প্রায় ৬০০ জন প্রত্যক্ষভাবে সুফল ভোগ করবেন। তিনি বলেন, মাছের অবাধ ও নিরাপদ বিচরণ নিশ্চিত করতে খাল ও জলাশয় থেকে অবৈধ জাল অপসারণ জরুরি। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। অন্যথায় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
১৩১