০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

যশোরের স্বাস্থ্যসেবায় নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

যশোর মেডিকেল কলেজ ও যশোর জেনারেল হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

গত ২ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব তামান্না তাসনীম স্বাক্ষরিত এক সরকারি চিঠির মাধ্যমে তাকে এ মনোনয়ন দেওয়া হয়। চিঠির স্মারক নম্বর ৪৫.০০.০০০০.০০০.১৬০.০৬.০০০৭.২৬.১১০২।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই চিঠিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মনোনয়নসংক্রান্ত চিঠিটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, যশোর মেডিকেল কলেজ ও যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। প্রতিদিন যশোরসহ আশপাশের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক মানুষ এসব প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা নিতে আসেন। হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসক-জনবল সংকট নিরসন এবং রোগীদের ভোগান্তি কমাতে নতুন সভাপতির দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
১৫