১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে: ড্যানিলোভিচ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে যে ই-মেইল পাঠানো হয়েছে, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন সাবেক এই মার্কিন কূটনীতিক। সেখানে তিনি লিখেছেন, নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার এই আবেদন মূলত বর্তমান বাংলাদেশ সরকারকে দায়ী করার একটি রাজনৈতিক কৌশল হতে পারে। পোস্টে ড্যানিলোভিচ আরও লেখেন, এর মাধ্যমে শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করতে পারেন যে, তিনি দেশে ফিরতে চাইলেও সরকার তাতে বাধা সৃষ্টি করছে। এছাড়া এই পদক্ষেপের মধ্য দিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশও তাকে নিয়ে তৈরি হওয়া জটিল পরিস্থিতি থেকে বের হয়ে আসার পথ খুঁজতে পারে। সে ক্ষেত্রে শেখ হাসিনাকে গ্রহণে রাজি করাতে তৃতীয় কোনো দেশকে যুক্ত করার উদ্যোগও এর পেছনে থাকতে পারে।

অন্যদিকে, মঙ্গলবার (১০ নভেম্বর) আরেকটি টুইটে তিনি লেখেন, ডিসেম্বর মাসে হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই। এসব একটি ধাপ্পাবাজি—যার উদ্দেশ্য তার সমর্থকদের সংগঠিত করা এবং দেশে তার ক্রমবর্ধমান অপ্রাসঙ্গিকতা নিয়ে প্রচলিত কথাবার্তাকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া।

উল্লেখ্য, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে প্রাপ্ত ই-মেইলটির বিষয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ইতোমধ্যে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

শেখ হাসিনার এই আবেদনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ সরকার কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি প্রদান করবে না। তিনি আরও উল্লেখ করেন, ভারতের সাথে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করতে চায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
১