১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইয়েমেনে হুথিদের হামলা, ৩৩ জন নিহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

ইয়েমেনের তাইজ প্রদেশে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলায় গত ৭৩ ঘণ্টায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। ইয়েমেন নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস নামের একটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি জানায়, গত ৭৩ ঘণ্টায় বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে অন্তত ১৩৩টি হামলা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে তারা। এসব হামলায় আবাসিক এলাকায় ২১৬টি ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার আল-ওয়াজিয়া জেলার আল-হাদারা বাজারে হামলার জন্য হুথিদের দায়ী করেছে সংগঠনটি। ওই হামলায় প্রায় ৩০ জন নিহত, ৪৫ জন আহত এবং ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে বাজারে হামলার জন্য হুথিরা সৌদি আরবের বিমান হামলাকে দায়ী করেছে। অন্যদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থক কর্তৃপক্ষ এ হামলার জন্য হুথিদের দায়ী করেছে। তবে দুই পক্ষের পালটাপালটি দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মানবাধিকার সংগঠনটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছয়জন বেসামরিক নাগরিককে অপহরণ করা হয়েছে। এ ছাড়া ১২টি বাড়িতে অভিযান চালানো হয়েছে। হামলায় বেসামরিক যানবাহন ও চিকিৎসাকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংগঠনটি সতর্ক করে বলেছে, অব্যাহত গোলাবর্ষণ, চলাচলে বিধিনিষেধ এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকটের কারণে তাইজে মানবিক পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনাগুলো নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:৪৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
৩