০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইসরায়েলকে সমর্থন যুক্তরাষ্ট্রের জনগণ পছন্দ করে না, তাই হেরেছি: ট্রাম্প

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পেছনে ইসরায়েলের প্রতি মার্কিন জনগণের বিরূপ মনোভাবকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের জনগণের ব্যাপক অনীহা রয়েছে। অথচ ইসরায়েলের সঙ্গে তাঁর প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। স্থানীয় সময় গত রোববার মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ ছিল, ‘প্রথমত, আমি ব্যালটে ছিলাম না।’ ভোটাররা রিপাবলিকান প্রার্থীদের কয়েকজনকে পছন্দ করেননি। এমনকি তাঁর সমর্থন পাওয়া কয়েকজন প্রার্থীর প্রতিও ভোটারদের অনীহা ছিল। এ ছাড়া রিপাবলিকান প্রার্থীদের কয়েকজনকে ভোটাররা পছন্দ করেননি।

তিনি আরও বলেন, ‘তবে এর বাইরেও কিছু বিষয় রয়েছে। তারা (ইরানে) যুদ্ধ পছন্দ করেনি। জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টিও তাদের ভালো লাগেনি।’ এরপর ইসরায়েলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘অবিশ্বাস্য হলেও সত্য, ইসরায়েলের প্রতি ব্যাপক বিরূপ মনোভাব রয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের জনগণের সমর্থন কমেছে বলে বিভিন্ন জনমত জরিপে উঠে এসেছে। বিশেষ করে ডেমোক্র্যাটদের মধ্যে এই সমর্থন কমার প্রবণতা বেশি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতের নির্বাচনে জয় পেতে হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ধরন পরিবর্তন করতে হতে পারে রিপাবলিকানদের।

নির্বাচনের দিন সকালে ট্রাম্প ঘোষণা দেন, ২০২৬ সালের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র। তাঁর এই মন্তব্যে ইসরায়েলের নিরাপত্তা ও আর্থিক কর্মকর্তারা বিস্মিত হয়েছিলেন বলে জানা গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সামরিক সহায়তা-সংক্রান্ত সমঝোতা স্মারকের আওতায় প্রতিবছর ৩৮০ কোটি ডলার পায় ইসরায়েল। চুক্তিটির মেয়াদ ২০২৮ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত রয়েছে।

পরে নিজের ঘোষণার ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ভালো মিত্র এবং ইসরায়েলও এই নীতিকে সমর্থন করে। তবে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের দিন সকালে এ ধরনের ঘোষণা দেওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলেই ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি কতটা রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে উঠেছে, তা তুলে ধরেছে।

গত বছরও ট্রাম্প তাঁর এক ইহুদি দাতাকে সতর্ক করে বলেছিলেন, নিজের সমর্থকদের মধ্যেই ইসরায়েলের প্রতি সমর্থন কমে আসছে।

এদিকে, রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রক্রিয়া নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকটকে সরকার গঠনের প্রথম সুযোগ দেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা। জবাবে ট্রাম্প বলেন, ‘নীতিগত দিক থেকে তাঁরা অনেকটা একই রকম। আইজেনকট আমার সম্পর্কে খুব ভালো কথা বলেছেন। তিনি বলেন, তিনি ট্রাম্পকে ভালোবাসেন। তবে সেখানে কী ঘটছে, তা আমি এখনো দেখিনি। নিশ্চিতভাবেই এটি তাঁর ও বিবি নেতানিয়াহুর মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতা। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’

গত মাসের নেসেট নির্বাচনের আগে ট্রাম্প দুইবার প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন। এরপরও আইজেনকোট ট্রাম্পের সমালোচনা এড়িয়ে গেছেন। বিভিন্ন জনমত জরিপে নেতানিয়াহুর বর্তমান জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এ পরিস্থিতিতে নেতানিয়াহু ট্রাম্পের কাছে প্রকাশ্যে সমর্থন জানানোর জন্য বারবার চাপ দিয়েছিলেন বলে জানা গেছে।

নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে সবচেয়ে বেশি সমর্থন আদায় করেন আইজেনকট। তবে সরকার পরিচালনার ধরনে নেতানিয়াহুর সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরার চেষ্টা করলেও সুনির্দিষ্ট নীতিগত পার্থক্য এখনো স্পষ্ট করেননি তিনি। আইজেনকট আরও মধ্যপন্থী সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছেন। এর বিপরীতে নেতানিয়াহুর বিদায়ী জোটে কট্টর ডানপন্থী ও অতি-অর্থোডক্স ইহুদি দলগুলো অন্তর্ভুক্ত ছিল।

মধ্যপ্রাচ্যে নেতানিয়াহুর আগ্রাসী নীতির সমালোচনা অতীতেও করেছেন ট্রাম্প। গত জুনে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে ইরানের সঙ্গে শান্তি আলোচনা বাধাগ্রস্ত হওয়ায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হন তিনি। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ‘ফাকিং ক্রেজি’ বলে আখ্যা দিয়ে অশ্রাব্য ভাষায় সমালোচনা করেন ট্রাম্প।

চলতি বছরের শুরুর দিকেও নেতানিয়াহুর কিছু নীতির কারণে হতাশা থেকে তাঁকে ‘নিজের সবচেয়ে বড় শত্রু’ বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প বলে জানা গেছে। তবে এসব মতপার্থক্য ও সমালোচনা সত্ত্বেও ট্রাম্প ও নেতানিয়াহু নিজেদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে বলে দাবি করে আসছেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
৩