বগুড়ার সোনাতলায় নানা আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ পালিত
বগুড়ার সোনাতলায় নানা আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ পালিত
“অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি”মুল প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া সোনাতলায় নানা আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ পালিত হয়েছে।
মৎস সপ্তাহ ২০২৫ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। গতকাল ১৮ই আগষ্ট সোমবার ১০টায় মৎস সপ্তাহ উপলক্ষে এক রেলি সোনাতলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
রেলি শেষে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে এ দিবস উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করেন ইউএনও স্বীকৃতি প্রামাণিক।পরে পরিষদের হল রুমে উপজেলা প্রসাশন ও উপজেলা মৎস অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস অফিসার আরিফুজ্জামান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন,পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নোবেল,সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ,প্রাণী সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ উপজেলার মৎস সমিতির নেতৃবৃন্দ এবং উদ্যোক্তা ও মাছ চাষি।
অনুষ্ঠানে সফল মৎস চাষিদের মধ্যে ক্যাটাগরি ভিত্তিতে উপজেলার হাড়িয়াকান্দির সিদ্দিকুর রহমান,মধুপুর গাড়ামাড়ার জুলফিকার আলী ও বালুয়ার আব্দুল মান্নানকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা।




















