০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়ায় ইউনিয়ন পরিষদ থেকে সংসদ প্রতিমন্ত্রী হলেন মীর শাহে আলম,আনন্দে ভাসছে শিবগঞ্জ

বিকাশ স্বর্ণকার, বগুড়া প্রতিনিধি

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে জাতীয় সংসদ সদস্য,দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার সরকারের প্রতিমন্ত্রী হলেন মীর শাহে আলম। এতে আনন্দের জোয়ার বইছে শিবগঞ্জ উপজেলা সহ পুরো বগুড়া জেলায়।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম মঙ্গলবার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দীর্ঘ প্রায় ৩৫বছর পর বগুড়া জেলা থেকে কেউ মন্ত্রিসভায় জায়গা পেলেন।

এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন মীর শাহে আলম। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদুতজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৮৪ ভোট।রাজনৈতিক জীবনে মীর শাহে আলম শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

তিনি ১৯৯৭ সালে মাত্র ২৩ বছর বয়সে ছাত্রদলের নেতৃত্বে থাকা অবস্থায় আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০০৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। সর্বশেষ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এবার তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন।

সূত্র জানায়,তাঁকে Local Government Engineering Department (এলজিইডি)-এর দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে।ব্যক্তিগত জীবনে মীর শাহে আলম দুই ছেলে ও এক মেয়ের জনক। তাঁর স্ত্রী লাবনী আক্তার একজন গৃহিণী।মীর শাহে আলমের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিকে ঘিরে শিবগঞ্জ সহ আশপাশের এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মিষ্টি বিতরণ সহ নানা আয়োজনের মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ করছেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
১৩