সুনামগঞ্জের জগন্নাথপুরে মনু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে মনু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে মনু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার ২০জানুয়ারী শীতবস্ত্র বিতরণকালে রৌয়াইল গ্রামের বিশিষ্ট মুরুব্বি সজ্জাদুর রহমানের সভাপতিত্বে, এবং সমাজসেবী আশরাফুজ্জামান বাদশার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনু মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী আবিদুল ইসলাম আরজুর ছোট ভাই হাসান আহমেদ, বক্তব্য রাখেন তরুণ সমাজ সেবক রুয়েল আহমদ রাজা, বাবুল দাস, মকবুল হোসেন প্রমূখ। শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে ইউ/পি সদস্য টিপু সুলতান, সমাজ সেবক মোঃ নুর মিয়া, শামীম আহমেদ, কাবুল মিয়া, আহমেদ সালেহীন রাফি, রোহান আহমেদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ শেষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবিদুল ইসলাম আরজুর পিতা- মাতার জন্য দোয়া কামনা করা হয়।














