০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বগুড়ায় মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেলের পরিমাপ যাচাই, মোটরসাইকেল চালককে জরিমানা

বিকাশ স্বর্ণকার, বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে বগুড়ায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই।

মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে পাঁচটি জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে পরিমাপের সঠিকতা ও মজুদ পরিস্থিতি যাচাই করা হয়।

অভিযান পরিচালিত প্রতিষ্ঠানগুলো হলো,মেসার্স হক এন্ড কোং (স্টেশন রোড), মেসার্স এসবি সিএনজি রিফুয়েলিং স্টেশন (ছিলিমপুর), মেসার্স বগুড়া ফিলিং স্টেশন (ছিলিমপুর ১ম বাইপাস রোড), টিএমএসএস সিএনজি রিফুয়েলিং এন্ড গ্যাসোলিন স্টেশন (নওদাপাড়া) এবং মেসার্স নর্থ বেংগল এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন (তিনমাথা)।

অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জ্বালানি তেলের পরিমাপ সঠিক কিনা তা পরীক্ষা করা হয় এবং স্টোরেজ ট্যাংকের মজুদ যাচাই করা হয়। পাশাপাশি পর্যাপ্ত মজুদ থাকা সাপেক্ষে সঠিকভাবে জ্বালানি বিক্রয় ও বিতরণের নির্দেশনা প্রদান করা হয়।

এদিকে,লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে এক ব্যক্তিকে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী ২০০ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম। তাকে সহযোগিতা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের কর্মকর্তা মোঃ শাহ আলম পলাশ খান, মোঃ সাখাওয়াত হোসেন এবং প্রকৌশলী প্রান্তজিত সরকার।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:৪৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬