০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বগুড়ার ধুনটে ব্যবসায়ী হিন্দু নারীকে কু-প্রস্তাব ও চাঁদা দাবির অভিযোগ,প্রাণনাশের হুমকি

বিকাশ স্বর্ণকার, বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় এক হিন্দু সম্প্রদায়ের নারী ব্যবসায়ীকে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত,চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়,ধুনট পৌর সদরপাড়া এলাকার বাসিন্দা শ্রীমতি স্বরস্বতি সাহা (৩৫) ধুনট বাজার সংলগ্ন কেন্দ্রীয় মন্দিরের সামনে অবস্থিত ডাইম কমপ্লেক্সে ৩টি কক্ষ ভাড়া নিয়ে প্রায় তিন বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন।

তিনি অভিযোগ করেন, একই এলাকার মোঃ জনি মিয়া (৩০) ও শ্রী আশিষ সাহা (৪০) দীর্ঘদিন ধরে তাকে একা পেলেই কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। তিনি তাদের প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় তার দোকানে এসে চাঁদা দাবি করতে থাকে।

অভিযোগে আরও বলা হয়, গত ৩০ মার্চ দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্তরা তার দোকানের সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তিনি প্রতিবাদ করলে তারা মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে এবং দোকান ভাঙচুরসহ প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় স্থানীয় সাক্ষী হিসেবে বিমল সাহা ও রতন সীলসহ আরও অনেকে বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী জানান, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে পরে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন,লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য,স্থানীয়দের দাবি অনুযায়ী অভিযুক্ত আশিষ সাহা এর আগে এলাকায় একটি মন্দিরের পূজা সংক্রান্ত বিষয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন। পরে স্থানীয় এক নেতার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:৩৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬