১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ ও ন্যাশনাল নিউজ ক্লাবের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এবং বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের নেতৃবৃন্দ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠন দুটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে নেতৃবৃন্দ ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।এ সময় সভাপতির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, “একুশ মানে অধিকারের সংগ্রাম, একুশ মানে সাংস্কৃতিক সংগ্রাম।

ভাষা আন্দোলন ছিল আমাদের জাতীয় স্বাধীনতার প্রথম সোপান। এই আন্দোলনের পথ ধরেই আমরা ধাপে ধাপে মহান স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে গেছি এবং স্বাধীনতা অর্জন করেছি। একুশের চেতনা কখনো ধ্বংস হওয়ার নয়, কখনো ম্লান হওয়ার নয়।

পৃথিবী ও মানবসভ্যতা যতদিন থাকবে, ততদিন একুশ আমাদের সাহস জোগাবে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করবে। ”তিনি আরও বলেন, “আমরা সমাজের অসহায়, ভূমিহীন ও গৃহহীন মানুষের অধিকার আদায়ে কাজ করছি। তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা সর্বদা সোচ্চার থাকব।

এ সময় উপস্থিত ছিলেন এসটিভি বাংলার নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, তিনি বলেন,দেশের সকল ক্ষেত্রে বাংলা ভাষার প্রচল করতে হবে। নতুন সরকারের কাছে আমার দাবী যাহাতে আদালতসহ গুরুত্বপূর্ণ দপ্তরে বাংলার প্রচলন দ্রুত করেন।

সংগঠনের সহ-সভাপতি এ মান্নান,আমরা রক্তের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছি কিন্তু এখন ও তার মর্যাদা রক্ষা করতে পারেনি। ”সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলী বলেন, “জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ‘রাষ্ট্রভাষা বাংলা’র দাবিতে সূচিত এ আন্দোলন শুধু মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন ছিল না, বরং এটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশের সর্বত্র এখনো বাংলা ভাষার পূর্ণাঙ্গ প্রয়োগ নিশ্চিত হয়নি।

এ ব্যর্থতার দায় আমাদের সবার।”এ সময় আরো উপস্থীত ছিলেন,সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, মোঃ ওবাইদুল ইসলাম, মিসেস কহিনুর বেগম, মাসুদ পারভেজ, মোঃ হেকমত আলী, মোঃ আজিজ প্রধান, মাকসুদা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন জাহান, মহমুদা বেগম, নুরুল ইসলাম, মোঃ হেলাল, সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬