০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের সংসদ সদস্য (এমপি) মো. সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামের পেতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিছিল নিয়ে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অবস্থান নেয় বিক্ষুব্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তার বাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করেন তারা। একপর্যায়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন নেতাকর্মীরা। তবে এ ঘটনায়  কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মিয়ার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দেন তারা। আজ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের সংসদ সদস্য (এমপি) মো. সেলিমুজ্জামান মোল্যার পেতৃক বাড়িতে আগুন দেওয়া হয়।

এস এম জিলানী, ডা. কে এম বাবর ও সেলিমুজ্জামান মোল্যা বিএনপি মনোনীত সংসদ সদস্য।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৮