শিরোনাম:
পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮নভেম্বর) পীরগঞ্জ থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পীরগঞ্জ থানার একটি বিশেষ টিম আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে টানা ২৪ ঘণ্টার অভিযান পরিচালনা করে। অভিযানে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের দুই নেতাকর্মীকে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জগথা এমপিপাড়া এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে রিগান আলী (৩৫)।তিনি পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এবং দৌলতপুর ইউনিয়নের নানুহার এলাকার আবুল কাশেমের ছেলে জুয়েল রানা (৩৯)। তিনি ৮নং দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পীরগঞ্জ থানার মামলা নং-২৩, তারিখ- ১৬ আগস্ট ২০২৬ খ্রি., সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী/২০২৬)-এর ৬(৩)/৮/৯(৩)/১০/১২/১৩ ধারায় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।















