শিরোনাম:
ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ডিএইচএমএস ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৯ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সারা দেশের হোমিওপ্যাথি চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সারা দেশ থেকে আগত হোমিওপ্যাথিক চিকিৎসক শিক্ষক ছাত্র-ছাত্রী কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বিভিন্ন জেলা উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিএইচএমএস ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোঃ মজিবুল্লাহ মুজিব, সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ ফারুক আহমেদ মজুমদার। মানববন্ধন অনুষ্ঠানে চার দফা দাবি নিয়ে বক্তারা বক্তব্য প্রদান করেন, তারা বলেন ,মাদক আইনে হোমিওপ্যাথিক ঔষধ এর অযৌক্তিক অন্তর্ভুক্তি বাতিল করতে হবে ।হোমিওপ্যাথিক ঔষধের স্বাভাবিক আমদানি কার্যক্রম সুরক্ষা বাস্তবায়ন করতে হবে,। বক্তারা আরো বলেন ,হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত আমদানিকৃত ঔষধ প্রয়োজনীয় রেক্রিফাইড ইথাইল অ্যালকোহল বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন পুনর বিবেচনা করে ঔষধীয় প্রয়োজনে এর বৈধ আমদানি সংরক্ষণ ও ব্যবহারের জন্য সহজ সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করতে হবে । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনী সহ সমন্বিত সংকলন এর আইনের মাধ্যমে সংশোধিত করতে হবে।

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষক কাউন্সিলের পূর্ণাঙ্গ কাঠামো গঠন ডি এইচ এম এস চিকিৎসকদের সরকারি চাকরির সুযোগ সৃষ্টি ও বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের শতভাগ সরকারি বেতন নিশ্চিতকরণ এই চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সরাসরি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিলের পুনর্গঠন কাঠামো তৈরি করতে হবে। ডিএইচএমএস চিকিৎসকদের যথাযথ প্রতিনিধিত্ব ও সম্পৃক্ততা নিশ্চিত করে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ অবিলম্বে গঠন করতে হবে ।

চিকিৎসা সেবার মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত সার্থকের নীতি নির্ধারণী পর্যায়ে প্রতিফলিত করার কার্যক্রম সুযোগ নিশ্চিত করতে হবে।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আরো বলেন ডিএইচএমএস ডিগ্রিধারী চিকিৎসকদের স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য বিধি-বিধানের আলোকে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পৃথক পথ সৃষ্টির প্রয়োজনীয় জনবল কাঠামো প্রণয়ন এবং যোগ্যতা ভিত্তিক নিয়োগের ব্যবস্থা করতে হবে।
বিশেষত জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা সম্প্রসারণ এর মাধ্যমে কর্মসংস্থান ও জনসেবার সুযোগ সৃষ্টি করতে হবে।
উক্ত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।

এ সময়ে ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগীয় নেতৃবৃন্দ সহ সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।