০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

চাঁদাবাজদের ধরিয়ে দিতে এমপির আহ্বান, সনাতনীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছেন,কেউ চাঁদা দাবি করতে এলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে।

তিনি বলেন,অনেকের ধারণা সনাতনী (হিন্দু) সম্প্রদায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে ভোট দেয় না,কিন্তু এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এবারের নির্বাচনে তার আসনের সনাতনী ভোটাররা ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন। এজন্য তিনি সনাতনী সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন,সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন—এটাই প্রত্যাশা। মূর্তি ভাঙচুরকে তিনি অমানবিক কাজ উল্লেখ করে এ ধরনের নোংরা মানসিকতা থেকে সরে আসার আহ্বান জানান।

গতকাল সোনাতলা সংলগ্ন গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি সনাতনী গীতা সংঘের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সংগঠনের সভাপতি উৎপল সাহা মহাশ্মশানের বর্তমান অবস্থা ও সংস্কারের বিষয়টি সংসদ সদস্যকে অবহিত করেন। তিনি বিষয়টি মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বক্তব্য রাখেন অতুল চন্দ্র সাহা। অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সুধাংশু চন্দ্র সাহা,মিলন চন্দ্র সাহা,প্রফুল্ল কুমার সিং, নির্মল চন্দ্র বর্মন,অমূল্য চন্দ্র দাস,চিকিৎসক ধীরেন্দ্রনাথ, গণেশ চন্দ্র বর্মন,মংলা প্রসাদ দাস,কৃপেন্দ্রনাথ বর্মন,বিজয় চন্দ্র দাস, সজীব চন্দ্র দেবনাথ এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিকাশ স্বর্ণকারসহ সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬