শিরোনাম:
যশোরে আ.লীগ-ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
যশোরের অভয়নগরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাবেক ইউপি সদস্য ও চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জাকির হোসেন তরফদার ওরফে জাকির মেম্বার, সাফায়েত হোসেন রাজ ও নাজমুল হক সুমন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় জাকির মেম্বার পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অভয়নগর থানার ওসি জিয়াউর রহমান জানান, মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
























