সুনামগঞ্জ-৩ আসনে কে হচ্ছেন জোটের প্রার্থী, চলছে নানা গুঞ্জন
সুনামগঞ্জ-৩ আসনে কে হচ্ছেন জোটের প্রার্থী, চলছে নানা গুঞ্জন
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের প্রার্থীতা নিয়ে অনৈক্য দেখা দিয়েছে।
এই নিয়ে চলছে না গুঞ্জন, প্রার্থী নির্বাচন নিয়ে রয়েছে ধোঁয়াশা। শেষ পর্যন্ত কে হচ্ছেন এই জোটের প্রার্থী। গত ২/৩ দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোটের প্রার্থী ও তাদের নেতা কর্মীরা নিজেদের দলের পক্ষে বিভিন্ন মন্তব্য করায় রাজনৈতিক অঙ্গন ও সাধারন ভোটাদের মধ্যে জোটের প্রার্থী নিয়ে চলছে সরব আলোচনা।
এই আসনে জোটের ৪ প্রার্থী তাদের নিজ নিজ দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনী মাঠে রয়েছেন। প্রার্থী ও তাদের নেতারা কেউ বলছেন, আসনটি জোটের কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আবার কেউ কেউ কেন্দ্র থেকে গ্রীন সিগন্যাল পাওয়ার দাবিও করছেন।
সব মিলিয়ে বিভ্রান্তিতে আছেন কর্মী-সমর্থক ও সাধারন ভোটারেরা। প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)নির্বাচনী এলাকায় সাত প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।
এরমধ্যে ১০দলীয় ঐক্যের সঙ্গে যুক্ত জামায়াতে ইসলামীর এডভোকেট ইয়াসীন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর সাবেক সংসদ সদস্য মাওলানা ্এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, খেলাফত মজলিস যুক্তরাজ্য নেতা শেখ মুশতাক আহমদ ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সৈয়দ তালহা আলম জোটের প্রার্থী হতে মরিয়া হয়ে চেষ্টা করছেন।এই রিপোর্ট লিখা পর্যন্ত প্রার্থীদের কেউই প্রার্থীতা চূড়ান্ত হবার বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
সাবেক সংসদ সদস্য বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জানান, তিনি এ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে মূল্যায়ন করে জোট এককভাবে তাকে প্রার্থী ঘোষনা করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। জামায়েতে ইসলামীর প্রার্থী এডভোকেট ইয়াসীন খান জানান, এ আসন জোট কাউকে এককভাবে মনোনয়ন দেয়নি। জোটের শরীকরা নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবেন। আমি জামায়াতের প্রার্থী হিসেবে এ আসনে দাঁডিপাল্লা প্রতীকে নির্বাচন করব। এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম জানান, এ আসনটি জোটের প্রার্থীদের জন্য উম্মুক্ত রাখা হয়েছে।
খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ জানান, কেন্দ্রীয় জোট নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিস রিকসা প্রতীক ও খেলাফত মজলিস দেওয়াল ঘড়ি প্রতীকের জন্য এ আসনটি উম্মুক্ত রখেছেন।
আশা করি চুড়ান্ত সিদ্ধান্ত খেলাফত মজলিসের পক্ষে হবে। এই আসনের অপর প্রার্থীরা হচ্ছেন-বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সুনামগঞ্জ জেলা বি এনপির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমদ।












