বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে দুই পাচারকারীসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে দুই পাচারকারীসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
মঙ্গলবার (৩১ মার্চ) দিনভর অভিযান চালিয়ে এসব পণ্য সামগ্রী ও আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৩৯৭৩ পিস ইয়াবা এবং ০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারের অভিযোগে হাতে-নাতে ০২ জন আসামিকে আটক করা হয়।
এছাড়া অপর অভিযানে ভারতীয় ১৪২টি শাড়ি, ১২,০১২টি চকলেট, ৬,৬৫৭টি কসমেটিক্স সামগ্রী, ৫,৭২৯টি বিভিন্ন খাদ্য সামগ্রী, ০৬ কেজি কিসমিস, ০৩ কেজি জিরা, ০২টি মোবাইল ফোন ও নগদ ৯,৬১০ টাকা জব্দ করা হয়।
জব্দকৃত এসব মালামালের বর্তমান বাজারমূল্য প্রায় ৫৩ লক্ষ ৮৪ হাজার ৩১০ টাকা।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ পরিকল্পনা অনুযায়ী নিয়মিত আভিযানিক কার্যক্রম চলছে। অপরাধী চক্রকে দমনে সীমান্তে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।










