০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মিন্টু বিশ্বাসের মায়ের কবর জিয়ারত করলেন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন

যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাসের প্রয়াত মায়ের কবর জিয়ারত করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
আজ সকাল ১১টার দিকে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুমার কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বিএনপি নেতা শফিউর রহমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক কনি এবং যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদসহ বেনাপোল কৃষক দলের সভাপতি জসীমউদ্দীন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব ওমর ফারুক,শার্শা উপজেলা ছাত্রদলের  আহবায়ক শরিফুল ইসলাম  চয়ন,বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কবর জিয়ারত শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপস্থিত নেতৃবৃন্দ।
এ সময় মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। কবর জিয়ারত ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ছিল।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
১