০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পলাতক হাসিনা ফিরে আসলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

পলাতক শেখ হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফিরে আসলে তার দণ্ড কার্যকর হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের পতন হলেও থেমে নেই তাদের ফ্যাসিবাদী শক্তি। তারা গোপনে নাশকতা করছে, আগুন লাগাচ্ছে, বোমাবাজি করছে। পতিত এই ফ্যাসিস্টরা দেশের ভেতর ও বাইরে থেকে অরাজকতা করছে।

তিনি বলেন, ফ্যাসিস্টরা তাদের মালিকানাধীন গার্মেন্টস শিল্পেও অরাজকতা করছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু এটা সম্ভব হবে না।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১১