০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

যশোরে টালিথাকুমী চার্চের তিন দিনব্যাপী আত্মিক উদ্দীপনা ও আরোগ্যদায়ী সভা

যশোরে টালিথাকুমী চার্চের উদ্যোগে তিন দিনব্যাপী প্রথম বার্ষিক আত্মিক উদ্দীপনা ও আরোগ্যদায়ী সভা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এ আয়োজন চলবে শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত। যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাটে টালিথাকুমী চার্চ (পিকনিক কর্নার) প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রায় ১৫০ জন অংশ নিচ্ছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। এতে সভাপতিত্ব করেন চার্চের সভাপতি রেভারেন্ড মার্টিন প্রদীপ বিশ্বাস। এ সময় রেভারেন্ড রনজিত সাহা, পাস্টর রবিনসন আর বিশ্বাস, মেজর রতন সরকার, তাপস বিশ্বাস ও সাধারণ সম্পাদক পাস্টর রাজা বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন এবং সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে বসবাস করবেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নৈতিকতা, মানবিকতা, শান্তি ও ভালোবাসার শিক্ষা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, চার্চ কর্তৃপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে আগামী এক বছরের মধ্যে কবরস্থান নির্মাণে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ জন্য উপযুক্ত জমি নির্বাচনের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় গুরুদের মতো খ্রিস্টান ধর্মীয় গুরুদেরও সরকারি ভাতার আওতায় আনার বিষয়ে আশ্বাস দেন। এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফলতা কামনা করেন তিনি।
আয়োজক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। শুক্রবার দিনব্যাপী প্রশংসা, আরাধনা ও প্রভুর বাণী আলোচনা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল থেকে দুপুর এবং বিকেল থেকে রাত পর্যন্ত প্রশংসা, আরাধনা, প্রভুর বাণী আলোচনা ও আরোগ্যদায়ী প্রার্থনাসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে। শনিবার রাতের খাবার ও বিশ্রামের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
০