শিরোনাম:
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে বাংলাদেশ বড় সংগ্রহের পথে
প্রোটিয়া বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই করে ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন ১২২ রান। নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই চাপের মুখে দৃঢ়তা দেখিয়ে অর্ধশতক তুলে নেন তাওহিদ হৃদয়। তাকে যোগ্য সঙ্গ দিয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান লিটন দাস।
























