১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ক্যানসারে মারা গেলেন ইনফ্লুয়েন্সার আনুক দেশাঁ

বিরল টিস্যু ক্যানসারে আক্রান্ত হওয়ার এক বছর পর না ফেরার দেশে পাড়ি জমালেন ফরাসি ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর আনুক দেশাঁ। গত ২৩ অক্টোবর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে মাত্র ২১ বছর বয়স হয়েছিল এ কনটেন্ট ক্রিয়েটরের। গত ২৪ অক্টোবর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ও টিকটকে তার আকস্মিক মৃত্যুর খবর জানানো হয়। পোস্টে বলা হয়―পরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে পরিবেষ্টিত থাকার মধ্যেই শান্তিতে মৃত্যু হয়েছে আনুকার।

মার্কিন ম্যাগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী পোস্টে বলা হয়েছে, রৌদ্রোজ্জ্বল, স্নেহশীল, উষ্ণমনা প্রতিভাবান আনুক অন্য সবার যত্ন নিতে ভীষণ পছন্দ করতেন। সবসময় প্রিয়জনদের পাশে উপস্থিত থেকে সঠিক কথা খুঁজে নিতে জানতেন। এ কারণে তার ডাক্তার হওয়ারও ইচ্ছা ছিল

কনটেন্ট ক্রিয়েটর আনুক সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্যসংক্রান্ত তথ্য তুলে ধরতেন এবং তার ভক্ত-অনুসারীদের মধ্যে নিজের দৈনন্দিন জীবনের আপডেট জানিয়ে যুক্ত রাখতেন।

এদিকে, এক বছর আগে তার শরীরে সিআইসি-ডিইউএক্স৪ সারকোমা (CIC-DUX4 sarcoma) নামক নরম টিস্যুর এক বিরল ও আক্রমণাত্মক ক্যানসার শনাক্ত হয়। কিন্তু তিনি নিরাময়ের আশার আলো নিয়ে ইতিবাচক মনোভাব বজায় রেখেছিলেন বলে জানানো হয়েছে। কেমোথেরাপির মতো চিকিৎসা নেয়ার সময়ও মুখে হাসি ও জীবনের আনন্দ বজায় রাখার চেষ্টা করেছেন।

আনুকাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখা পোস্টে আরও বলা হয়েছে, তাকে সমর্থন করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জীবনের সুন্দর মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগ করে নিতে এবং নিজের চারপাশে একটি কমিউনিটি গড়ে তুলতে সবসময় পছন্দ করতেন আনুকা। আর আপনারা তাকে সেসব করতে সহায়তা করেছেন। সে শান্তিতে আছেন এবং তিনি আমাদের মাঝে বেঁচে আছেন। সবশেষ গত ১৬ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় নিজের আপডেট জানিয়েছেন এ ফরাসি কনটেন্ট ক্রিয়েটর। সেখানে কেমোথেরাপি নেয়ার ঠিক আগে একটি জনপ্রিয় গানের সঙ্গে তার নাচের একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:৫১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১