০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ

কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে ফরাসি ভাষায় দক্ষ অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত দেশটির এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় ফরাসি ভাষায় দক্ষ প্রার্থীদের ১২টি ড্রয়ের মাধ্যমে স্থায়ী বসবাসের জন্য আবেদন করার মোট ৬০ হাজার ৫০০টি আমন্ত্রণ দেয়া হয়েছে।

সর্বশেষ গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ড্রয়ে আরও ৫ হাজার প্রার্থীকে স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্সি—পিআর) জন্য আবেদন করার আমন্ত্রণ জানানো হয়। কানাডার অভিবাসন বিভাগ প্রকাশিত তথ্য অনুযায়ী, এ ড্রয়ে আমন্ত্রণ পাওয়ার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন কমপ্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেমের (সিআরএস) স্কোর ছিল ৪০৭। কানাডা সরকার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, দক্ষ জনশক্তির চাহিদা পূরণ এবং কুইবেক প্রদেশের বাইরে ফরাসিভাষী জনগোষ্ঠীর বিকাশে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থার আওতায় ফরাসি ভাষায় দক্ষ প্রার্থীদের জন্য বিশেষ নির্বাচনপ্রক্রিয়া চালু রয়েছে।

২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ১২টি ড্রয়ে মোট ৬০ হাজার ৫০০টি আমন্ত্রণ (ইনভাইটেশন) দেয়া হয়েছে। বছরের শুরুর দিকে কয়েকটি ড্রয়ে তুলনামূলক বেশি প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তী সময়ে অধিকাংশ ড্রয়ে ৪ হাজার থেকে ৫ হাজার প্রার্থীকে বেছে নেয়া হয়েছে।

তবে এই ৬০ হাজার ৫০০ জনকে ইতোমধ্যে স্থায়ী বসবাসের অনুমতি দেয়া হয়েছে, বিষয়টি এমন নয়। তারা পিআরের জন্য আবেদন করার আমন্ত্রণ পেয়েছেন মাত্র। আবেদন জমা দেয়া, যোগ্যতা যাচাই ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) ২৭ অক্টোবর অনুষ্ঠিত সর্বশেষ ফরাসি ভাষাভিত্তিক ড্রয়ে ৫ হাজার প্রার্থীকে আমন্ত্রণ জানায়।

প্রসঙ্গত, কানাডার দুটি সরকারি ভাষা হলো ইংরেজি ও ফরাসি। কুইবেকের বাইরে ফরাসিভাষী জনগোষ্ঠীর বিকাশ, কর্মসংস্থান বাড়ানো এবং বিভিন্ন অঞ্চলে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে ফরাসিভাষী অভিবাসীদের ভূমিকা বাড়াতে চায় সরকার। বিশেষ করে কুইবেকের বাইরে বিভিন্ন প্রদেশে ফরাসিভাষী জনগোষ্ঠীর সংখ্যা বাড়ানো এবং স্থানীয় অর্থনীতিতে দক্ষ কর্মী যুক্ত করা এই নীতির অন্যতম লক্ষ্য।

২০২৬ সালের জন্য কুইবেকের বাইরে ফরাসিভাষী স্থায়ী বাসিন্দা গ্রহণের সরকারি লক্ষ্যমাত্রা ৩০ হাজার ২৬৭ জন। ২০২৭ সালে এই লক্ষ্য বাড়িয়ে ৩১ হাজার ৮২৫ জন নির্ধারণ করা হয়েছে। তবে এ লক্ষ্যমাত্রার সঙ্গে এক্সপ্রেস এন্ট্রিতে দেয়া আমন্ত্রণের সংখ্যা এক নয়। আমন্ত্রণ পাওয়া সব প্রার্থী একই বছরে স্থায়ী বসবাসের অনুমতি পাবেন, এমন নিশ্চয়তাও নেই।

উল্লেখ্য, কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য ফরাসি ভাষা শেখা কার্যকর বিকল্প হতে পারে। বিশেষ করে যারা ইতোমধ্যে ইংরেজিতে দক্ষ, তাদের জন্য ফরাসি ভাষায় অতিরিক্ত দক্ষতা অর্জন অভিবাসনের আবেদনে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। সব মিলিয়ে, ২০২৬ সালে ফরাসি ভাষায় দক্ষ প্রার্থীদের জন্য কানাডার এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়েছে। সূত্র-চ্যানেল 24

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১