শিরোনাম:
অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার
লালবাজার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে গোয়েন্দারা ইন্দ্রনীলের ওপর নজর রাখছিলেন, কিন্তু বারবার তিনি অবস্থান পরিবর্তন করে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিলেন। বুধবার তিনি সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি হতে আসছেন খবর পেয়েই দুপুরে সাদা পোশাকের পুলিশ ও বিধাননগর নর্থ থানার টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। বিকেল পৌনে ছয়টার দিকে তিনি বাইরে এলে সরাসরি তাকে পুলিশের গাড়িতে তুলে লালবাজারে নেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হবে।
























