শিরোনাম:
সৈকতে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণে নারীর মৃত্যু
পিপল ডট কম জানিয়েছে,মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে কুগোম্পোর ওরিয়েন্ট সৈকতে সাঁতার কাটার সময় এই হামলার ঘটনা ঘটে। জেনিনের চিৎকার শুনে তার সঙ্গে থাকা সাঁতারু দল দ্রুত এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় তীরে তুলে আনে। ঘটনাস্থলেই একজন চিকিৎসক তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয় এবং তাকে মৃত ঘোষণা করা হয়।
হাঙরের এই হামলার পর বাফেলো সিটি মেট্রোপলিটন পৌরসভা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওরিয়েন্ট বিচ এবং এর পাশের ইস্টার্ন বিচ বন্ধ ঘোষণা করেছে।



















