০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

সেনবাগে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর জামান (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের পূর্ব দেবিসিংহপুর গ্রামের সুলতান বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে গরুর জন্য ঘাস কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নূর জামান।

সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:৫৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬