০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

আনন্দ আশ্রম ইসকন বগুড়ায় ভক্তিময় নিতাই স্বামী মহারাজকে সংবর্ধনা

বিকাশ স্বর্ণকার, বগুড়া প্রতিনিধি

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর বগুড়া আনন্দ আশ্রমে নব-সন্ন্যাসী ও ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টায় প্রধান অতিথি হিসেবে তার আগমনে আশ্রম প্রাঙ্গণ ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। কৃষ্ণনাম সংকীর্তন,মঙ্গল প্রদীপ ও উলুধ্বনির মধ্য দিয়ে তাকে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেন ভক্তরা। পরে ফুল দিয়ে সাজানো লাল গালিচায় তাকে অভ্যর্থনা জানানো হয় এবং গলায় মাল্যদান করেন বগুড়া আনন্দ আশ্রম (ইসকন)-এর সভাপতি দিলিপ কুমার দেব।

আনন্দ আশ্রমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক দিলিপ কুমার দেব। স্বাগত বক্তব্য রাখেন আশ্রমের অধ্যক্ষ ও ইসকন রাজশাহী অঞ্চলের কো-রিজিওনাল সেক্রেটারি শ্রীপাদ খরাজিতা কৃষ্ণদাস ব্রহ্মচারী।

তিনি প্রধান অতিথিকে নিয়ে রাধা-কৃষ্ণ ও শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম জানান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে শ্রী শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ ভক্তদের উদ্দেশ্যে ভক্তি, সেবা ও মানবকল্যাণ মূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন,ইসকন একটি আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন,যা বিশ্বব্যাপী শান্তি, নৈতিকতা ও ভক্তিমূলক জীবনধারা প্রচারে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য,শ্রী শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ(পূর্বাশ্রমের নাম চারুচন্দ্র দাস ব্রহ্মচারী) সম্প্রতি ভারতের শ্রীধাম নবদ্বীপ-এ পবিত্র রামনবমী তিথিতে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন।

তিনি জয়পতাকা স্বামী গুরু মহারাজের কৃপাধন্য শিষ্য।তিনি দীর্ঘদিন ধরে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় চর্চা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।

শান্তিপূর্ণ বৈষ্ণব সমাজ গঠনে তার অবদান উল্লেখযোগ্য বলে অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশ কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি শ্রী শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

অনুষ্ঠানটি আয়োজন করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আনন্দ আশ্রম বগুড়া। অনুষ্ঠান শেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:৩২:২২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬