১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকার বিগত দিনে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, তারা পড়াশোনার মান না বাড়িয়ে পাসের পার্সেন্টেজ বাড়িয়েছে। কিন্তু তারেক রহমানের সরকার তা করবে না। এ সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ দিয়েছে, প্রতিযোগিতার সুযোগ দিয়েছে।

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, আপনারা লংমার্চ করছেন, এই লংমার্চ করে কি বিদ্যুৎ বাড়াতে পারবেন? পারলে কিভাবে বিদ্যুতের ঘাটতি কমবে বিরোধী দল হিসেবে আপনারা পরামর্শ দিন। যারা পাওয়ার প্ল্যান্ট বসিয়েছে তারা বেশিরভাগই আওয়ামী লীগের, কই ওনাদের বিরুদ্ধে তো আপনারা কোনো শব্দ বের করলেন না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে সরকার প্রতিটি সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ফ্রি করে দিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এ সময় তিনি বলেন, আমি ইতিমধ্যে জয়পাড়া কলেজকে সরকারীকরণ করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন এই কলেজটি শিগগিরই সরকারিকরণ হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। জয়পাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় এ সময় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র-যুগান্তর

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
০