০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়ার সোনাতলা–সারিয়াকান্দির জনগণের সেবার মানোন্নয়নে কাজ করে যাবো: কাজী রফিকুল ইসলাম

বিকাশ স্বর্ণকার, বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় এ কর্মসূচি শুরু হয়। মিছিলটি সোনাতলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জনসভায় পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী রফিকুল ইসলাম বলেন,জনগণের ভোটে নির্বাচিত হলে সোনাতলা ও সারিয়াকান্দি এলাকার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করবেন। তিনি বলেন, “এই অঞ্চলের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিকগুলোর সেবা নিশ্চিত করা হবে।

বিশেষ করে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।”তিনি আরও বলেন, বগুড়াবাসী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছে। এই বৈষম্য দূর করতে তিনি সচেষ্ট থাকবেন। বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা,নারীদের কারিগরি শিক্ষা ও ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও নদীভাঙন রোধ, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিএনপির এই প্রার্থী।

কাজী রফিকুল ইসলাম বক্তব্যের শুরুতেই মঞ্চে তার স্ত্রী ও সন্তানদের উপস্থিত জনতাদের পরিচয় করিয়ে দেন।এতে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির,আইনজীবী হুমায়ন কবির,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরে আজম বাবু,জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুমন,পৌর যুবদলের সভাপতি হারুনুর রশিদ হারুন,সাবেক ছাত্রনেতা ইমদাদুল হক টুকু।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিঃ সম্পাদক শাহেলা আক্তার মুক্তা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান,সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক,সেলিম রেজা বাবলা,ছাত্র দলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁন,বিএনপি নেতা আবু সুফিয়ান পলিন,সমবায় দলের সভাপতি মাছুদুর রহমান মাছুদ, বিএনপি নেতা কামরুজ্জামান বাবু প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিটন। বার্তা প্রেরক,বিকাশ স্বর্ণকার,বগুড়া ০১৭১৩-৮৮৫৫৪৭

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬