০১:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়ের মাথায় গুলি

ভারতের উত্তর প্রদেশে বাবার ঠিক করা পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়ের মাথায় গুলি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত ১৯ বছর বয়সী ওই তরুণী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের উত্তর প্রদেশের মৈনপুরী জেলার ভোঁগাও শহরে সোমবার(১৯ অক্টোবর) এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

গুলিবিদ্ধ তরুণীর নাম শাজিয়া (১৯)। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাইফাই মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শাজিয়া স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন এবং তাকেই বিয়ে করতে চেয়েছিলেন। তবে তার বাবা আসিন খান (৪৮) আগামী ১৯ নভেম্বর অন্য এক পাত্রের সঙ্গে মেয়ের বিয়ের দিন ঠিক করেন। পেশায় দিনমজুর আসিন খানের পছন্দের পাত্রকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে নিজের পছন্দের মানুষকে বিয়ে করার সিদ্ধান্তে অনড় ছিলেন শাজিয়া।

এ নিয়ে ক্ষুব্ধ হয়ে আসিন খান মেয়ের ঘুমন্ত অবস্থায় তার মাথায় গুলি করেন বলে অভিযোগ উঠেছে।

মৈনপুরী নগর পুলিশের সুপারিনটেনডেন্ট (এসপি সিটি) অরুণ কুমার সিং সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ঘটনার পর তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি ঘটনার বিস্তারিত জানতে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন।

পুলিশ জানায়, গুলির শব্দ শুনে শাজিয়ার মা খেরুন্নিসা দ্রুত কক্ষে ছুটে যান। সেখানে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় স্বামী আসিন খানের বিরুদ্ধে মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগে থানায় এফআইআর দায়ের করেছেন খেরুন্নিসা। পুলিশ কর্মকর্তা অরুণ কুমার সিং জানান, মেয়েকে গুলি করার পর থানার দিকে যাওয়ার পথে আসিন খানকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
০