০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, মেজরসহ ৪ পাকিস্তানী সেনা নিহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানের সময় দেশটির সেনাবাহিনীর এক মেজরসহ চার সদস্য নিহত হয়েছেন। একই অভিযানে পাকিস্তান ঘোষিত ভারতীয় প্রক্সি বাহিনী ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ২৪ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। খবর জিও নিউজের

শনিবার (১৪ নভেম্বর) আইএসপিআর জানায়, বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকির আশপাশে গত ১৩ নভেম্বর থেকে একাধিক অভিযান চালায় সশস্ত্র বাহিনী। ১৩ ও ১৪ নভেম্বরের মধ্যবর্তী রাতে কোলপুর এলাকায় অভিযানে আত্মঘাতী হামলাকারীসহ ভারত-সমর্থিত আট সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ১৪ নভেম্বর টহলরত সেনাবাহিনীর যানবাহন লক্ষ্য করে সশস্ত্র কোয়াডকপ্টার দিয়ে হামলা চালায় ভারত-সমর্থিত সন্ত্রাসীরা। এতে নিহত হন মেজর ওমর মিনহাস নাসির ও হাবিলদার মুহাম্মদ আদনান খান। মেজর ওমর মিনহাসের বাড়ি চাকওয়াল জেলায় এবং হাবিলদার মুহাম্মদ আদনান খানের বাড়ি কোটলি সাতিয়ান এলাকায়।

আইএসপিআর বলেছে, ‘শত্রুর এই কাপুরুষোচিত কর্মকাণ্ড নিরাপত্তা বাহিনীর মনোবল দুর্বল করতে পারেনি। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে অভিযান একই গতি ও শক্তিতে অব্যাহত থাকবে। হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এসব এলাকায় তল্লাশি অভিযান চলবে।’

পাক সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার দাবি, ভারত ও অন্যান্য শত্রুভাবাপন্ন গোয়েন্দা সংস্থার সমর্থনপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নিরীহ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করতে ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম এবং আইইডি ব্যবহারের চেষ্টা করছে। এর মাধ্যমে ওই অঞ্চলে শান্তি ও স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টা ব্যাহত করতে চায় গোষ্ঠীটি।

বিবৃতিতে আরও বলা হয়, ভারত এখনও ‘ফিতনা আল-হিন্দুস্তান’কে পূর্ণ আর্থিক সহায়তা এবং আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহ করছে। তবে নিরাপত্তা বাহিনী এই পরিবর্তিত হুমকি সম্পর্কে পুরোপুরি সচেতন এবং সন্ত্রাসীরা যে পদ্ধতিই ব্যবহার করুক না কেন, তাদের কোনো সুযোগ দেয়া হবে না।

উত্তর ওয়াজিরিস্তানে অভিযান
খাইবার পাখতুনখোয়ায় পৃথক ধারাবাহিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে দুই সেনা সদস্য নিহত এবং অন্তত ১৬ ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

অন্য এক বিবৃতিতে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায়, উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলি, দত্তা খেল ও আশপাশের এলাকায় চলমান অভিযানের অংশ হিসেবে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর একাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, তীব্র গোলাগুলির পর গত ১২ ঘণ্টায় আলি খেল এলাকায় ভারত-সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ১২ সদস্যকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন আফগান নাগরিক। এছাড়া মির আলি ও দত্তা খেল এলাকায় আরও দুজন করে মোট চার সন্ত্রাসীকে হত্যা করা হয়। এতে ওই অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্ক বড় ধরনের আঘাত পেয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়, এসব সংঘর্ষে সাহসিকতার সঙ্গে লড়াই করে প্রাণ দিয়েছেন হাবিলদার আসমত আলি ও নায়েক আফতাব আলি। ৪৩ বছর বয়সী আসমত আলির বাড়ি সোয়াবি জেলায় এবং ৩২ বছর বয়সী আফতাব আলির বাড়ি মারদান জেলায়।

নিহত ভারত-সমর্থিত সশস্ত্র সদস্যদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা। তাদের দাবি, নিহত ব্যক্তিরা বেসামরিক নাগরিকদের হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এলাকাগুলোতে লুকিয়ে থাকা বাকি সশস্ত্র সদস্যদের নির্মূল করতে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী অভিযান চলবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে, সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র ছিল এই দুই প্রদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল ছিল খাইবার পাখতুনখোয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রান্তিকে সহিংসতাসংশ্লিষ্ট মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। মোট নিহতের ৬১ শতাংশের বেশি, অর্থাৎ ৪৭৫ জনের মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখোয়া। অন্যদিকে বেলুচিস্তানে নিহত হয়েছেন ৩৪ শতাংশ বা ২৬৫ জন। সহিংসতার ঘটনার সংখ্যার দিক থেকেও শীর্ষে ছিল খাইবার পাখতুনখোয়া। প্রদেশটিতে ১৫১টি সহিংসতার ঘটনা ঘটেছে, যা দেশজুড়ে মোট ঘটনার ৫৭ শতাংশ। অন্যদিকে বেলুচিস্তানে ৯৪টি ঘটনা ঘটেছে, যা মোট ঘটনার ৩৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
৫