০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পরাজয়ে আরও বেপরোয়া ট্রাম্প প্রশাসন

মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের পদের কোনো হেরফের হয় না। তবে মধ্যবর্তী নির্বাচন আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বছরের কর্মকাণ্ডের ওপর এক ধরনের গণভোট। সে ভোটে মাকিন জনগণ বিপুল ভোটে ট্রাম্পকে প্রতাখ্যান করেছেন। নির্বাচনের ফলাফলের প্রাথমিক ধাক্কায় ট্রাম্প সুর কিছুটা নরম করেছিলেন। কিন্তু যত দিন যাচ্ছে, ট্রাম্প তার আসল চেহারায় ফিরছেন। আমেরিকানরা যে ভোট দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার ওপর লাগাম টেনে ধরার রায় দিয়েছেন, সেটির জন্য অনুশোচনা বা তা স্বীকার করার কোনো লক্ষণ হোয়াইট হাউসের মধ্যে দেখা যাচ্ছে না।
বরং এর বিপরীতে হোয়াইট হাউসের চূড়ান্ত প্রতিক্রিয়া স্পষ্ট হয়েছে ট্রাম্পের অনেক আগ্রাসী নীতির মূল রূপকার স্টিফেন মিলারকে পদোন্নতি দিয়ে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে। ট্রাম্প প্রশাসন একটি স্পষ্ট সতর্কবার্তা দিচ্ছে যে, তারা এই নতুন রাজনৈতিক যুগে নির্বাহী ক্ষমতাকে আরও বেশি শক্তি দিয়ে ব্যবহার করার পরিকল্পনা করছে। নির্বাচনী বিপর্যয়ের পর প্রেসিডেন্টের ক্ষমতার প্রথম বড় পরীক্ষা হতে যাচ্ছে চলতি সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অভিশংসন সংক্রান্ত লড়াই। ডেমোক্র্যাটরা জিতলেও এখনো দায়িত্ব নেয়নি।
প্রথম আঘাতটা আসলে এসেছে ঘরের ভেতর থেকেই। পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন পরিকল্পনা আসলে রিপাবলিকানদেরই।  তবে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের লক্ষ্য আসলে ডেমোক্র্যাটরা। টড ব্ল্যাঞ্চ সিএনএনকে বলেছেন, ‘যে সমস্ত ডেমোক্র্যাট প্রশাসনকে তদন্ত করতে সাংবিধানিক অধিকার ব্যবহারের পরিকল্পনা করছেন, তাদের উদ্বিগ্ন হওয়া উচিত। কারণ ট্রাম্প ইতিমধ্যে ডেমোক্র্যাটদের কার্যক্রমের বিরুদ্ধে বিচার বিভাগকে অপরাধ তদন্তের নির্দেশ দিয়েছেন।
ব্ল্যাঞ্চ বলেন, ‘তারা ক্ষমতায় আসার আগেই কোনো ভিত্তি বা তথ্য ছাড়াই তদন্ত ও অভিশংসনের কথা বলা শুরু করেছে, চারপাশে শুধু এগুলোই করে বেড়াচ্ছে। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই উদ্বিগ্ন এবং নিশ্চিতভাবেই আমিও।’তবে প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রবার্ট গার্সিয়া সতর্ক করে দিয়ে বলেছেন যে, নতুন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস ব্ল্যাঞ্চের এই হুমকির কাছে মাথা নত করবে না। গার্সিয়া বলেন, ‘তিনি আমাদের প্রকৃত তদারকি করা থেকে বিরত রাখার চেষ্টা করছেন। সংবিধান খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে, নির্বাহী বিভাগ ও প্রশাসনের ওপর তদারকি করা কংগ্রেসে আমাদের দায়িত্ব।’রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি চলতি সপ্তাহে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনার পরিকল্পনা করছেন। এদিকে ইরান যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে নিজের আচরণের তীব্র সমালোচনা সত্ত্বেও পেন্টাগন প্রধান তার পদ টিকিয়ে রাখতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্রমেই এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অনেক রিপাবলিকানও যুদ্ধংদেহী হেগসেথকে পদ থেকে সরিয়ে দিতে চান। তবে হোয়াইট হাউস এখন পর্যন্ত হেগসেথের পাশে দাঁড়িয়েছে।

ট্রাম্প গত সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, তার প্রতিরক্ষামন্ত্রী ‘খুব ভালো কাজ করছেন’। আর মিলারের পদোন্নতির পর হেগসেথ তাকে প্রেসিডেন্টের শত্রুদের বিরুদ্ধে একজন সহযোদ্ধা হিসেবে চিত্রিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, ‘সোজা হয়ে দাঁড়াও। লড়াই করো।’

যাইহোক, হেগসেথের টিকে থাকার সম্ভাবনা রিপাবলিকান সদস্যদের তার বিরুদ্ধে দেওয়া একটি বড় ভোটের মাধ্যমে ভেস্তে যেতে পারে। ইরান যুদ্ধ নিয়ে জনগণের ক্ষোভের মুখে যারা নিজেদের আসন হারিয়েছেন, তাদের হেগসেথ বা প্রেসিডেন্টের পাশে শক্ত হয়ে দাঁড়ানোর কোনো তাগিদ নাও থাকতে পারে। আর হেগসেফ সিনেটে খুব একটা বন্ধু তৈরি করতে পারেননি।

হেগসেথের এই অভিশংসন নাটকটি এমন এক সময়ে উন্মোচিত হতে যাচ্ছে যখন রিপাবলিকানদের নেতৃত্বাধীন বিদায়ী কংগ্রেস তাদের শেষ সময় পার করছে, যাদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে সরকারি কার্যক্রম চালু রাখতে একটি অর্থায়ন বিল পাস করতে হবে। প্রতিরক্ষামন্ত্রীর এই বিতর্কিত উপস্থিতি সিনেটে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যয় বিল পাসের প্রক্রিয়াকেও জটিল করে তুলতে পারে।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়ার প্রথম দিনগুলোতে ট্রাম্পকে কিছুটা সংযত মনে হয়েছিল। কিন্তু এখন এটি স্পষ্ট যে, হোয়াইট হাউস একটি বড় রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। রবিবার প্রচারিত সিবিএস-এর ‘৬০ মিনিট’ অনুষ্ঠানের ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তিনি কখনো তার শত্রুদের ক্ষমা করতে পারবেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি সম্ভবত তা করতে পারব না। কারণ আমি আমার কিছু শত্রুকে সত্যিই ঘৃণা করি এবং সবসময়ই করব।’ শনিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ অভিযোগ করেন যে, ডেমোক্র্যাটরা রিপাবলিকান এবং দাতাদের কাছে হুমকিমূলক চিঠি পাঠিয়েছে। তিনি বিচার বিভাগকে তাদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়ে দাবি করেন যে, ’এই চাঁদাবাজদের কারাগারে পাঠানো উচিত।’

গত সপ্তাহে, ডেমোক্র্যাটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বিভিন্ন ব্যক্তি, কম্পানি এবং সরকারি সংস্থাকে তদন্তে সহযোগিতা করার জন্য একটি সতর্কবার্তা জারি করেছেন। এই তদন্তগুলোর আওতায় রয়েছে, ‘ক্রিপ্টোকারেন্সি, ট্রাম্প প্রশাসনের আত্ম-উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার হুমকি সংক্রান্ত দুর্নীতি, ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের ব্যাপক অনিয়ম, বিগ টেক এবং অন্যান্য কর্পোরেট সহায়তাকারী এবং ট্রাম্প প্রশাসনের আইনহীন ক্ষমতার অপব্যবহার।’

ব্লুমেনথাল বলেন যে, যদি পার্মান্যান্ট সাবকমিটি অন ইনভেস্টিগেশনস আগামী জানুয়ারির মধ্যে কোনো জবাব না পায়, তবে নতুন কংগ্রেস কঠোর ব্যবস্থা নেবে। এ ছাড়াও গত সপ্তাহে রবার্ট গার্সিয়া একটি ভিডিওতে বলেছিলেন যে, ‘প্রতারক, ঠগ এবং ট্রাম্পের অপরাধী পরিবারের এখন আইনজীবী ভাড়া করা উচিত।’

অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ যুক্তি দিয়েছেন যে এই ধরনের কথাবার্তা অত্যন্ত বাড়াবাড়ি। ব্ল্যাঞ্চ সিএনএনকে বলেন, ‘একজন নতুন চেয়ারম্যান এসে হুমকি দিচ্ছেন, অথচ তারা এখনো দায়িত্বই নেননি এবং সুনির্দিষ্টভাবে যে কাউকে বলছেন, আইনজীবী ভাড়া করো। এটি যদি আপনাকে বা আপনার দর্শকদের বিচলিত না করে, তবে এই দেশের মানুষের সত্যিই জেগে ওঠার সময় এসেছে, কারণ এটি নিশ্চিতভাবেই আমাকে বিচলিত করছে।’ তবে গার্সিয়াও পাল্টা আঘাত করেছেন।

সিএনএন-এর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়ার এই ডেমোক্র্যাট সদস্য বলেন, ‘খুব খোলাখুলিভাবে বলতে গেলে, টড ব্ল্যাঞ্চ এখন যা করছেন তা একটি বড় হুমকি।’ তিনি ব্ল্যাঞ্চের সমালোচনা করে বলেন, ‘তিনি আমাদের কমিটিকে হুমকি দিচ্ছেন। তিনি আমাদের প্রকৃত তদারকি করা থেকে বিরত রাখার চেষ্টা করছেন। তিনি কেবলই ডোনাল্ড ট্রাম্পকে এবং ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা ও প্রশাসনের কর্মকর্তাদের রক্ষা করতে চান।’

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের এই পরাজয়ের পেছনে অনেকগুলো কারণ ছিল, ইরান যুদ্ধ, জীবনযাত্রার উচ্চ ব্যয়, জ্বালানি তেলের আকাশচুম্বী দাম, অভিবাসনবিরোধী কঠোর অভিযানের প্রতি জনগণের অসন্তোষ এবং মানুষের মধ্যে এমন একটি ধারণা যে ট্রাম্প দেশের চেয়ে নিজের স্বার্থকে বেশি প্রাধান্য দেন। তবে প্রশাসন দেখাচ্ছে, তারা ট্রাম্পের এই মেয়াদের শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতার প্রতিটি কণা নিংড়ে নেওয়ার পরিকল্পনা করছে। ক্রমেই শীর্ষ কর্মকর্তারা অত্যন্ত চরম ও বিপর্যয়কর ভাষায় কথা বলছেন।

গত শুক্রবার মার-এ-লাগোতে ট্রাম্পের প্রতি তার চূড়ান্ত আনুগত্য প্রকাশ করার সময় স্টিফেন মিলার সতর্ক করে বলেন, ‘যদি এই প্রেসিডেন্ট না থাকতেন, তবে আমেরিকার অস্তিত্বই আজ থাকত না।’

নিজের চাকরি বাঁচানোর লড়াইয়ের ভিডিওতে হেগসেথ ‘ভেতরের এবং বাইরের সমস্ত শত্রুর’ বিরুদ্ধে প্রজাতন্ত্রকে রক্ষার অঙ্গীকার করেছেন। এই সমস্ত কথাবার্তা ইঙ্গিত দেয় যে, প্রশাসন তাদের দেশের ভেতরের কিছু রাজনৈতিক প্রতিপক্ষকে দেশকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর হিসেবে দেখে, অথচ এই দেশের মানুষই একটি গণতান্ত্রিক নির্বাচনে বর্তমান শাসকদের প্রত্যাখ্যান করার পক্ষে ভোট দিয়েছে।

ক্যানসাসে একটি অভাবনীয় ও চমকপ্রদ বিজয় অর্জন করা নবনির্বাচিত ডেমোক্র্যাটিক সিনেটর অ্যাডাম হ্যামিল্টন নির্বাচনের প্রতি প্রশাসনের এই প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মিলারের নিয়োগকে ‘ভুল জেদ আরো দ্বিগুণ করা’ হিসেবে বর্ণনা করেছেন এবং সিএনএন-কে বলেছেন, ‘আমার রাজ্যের মানুষ, যেটি সাধারণত একটি বেশ রিপাবলিকান-প্রধান রাজ্য, তারাও বলেছে, এটি মোটেও ঠিক নয়। এটি আমাদের সংস্কৃতির সাথে যায় না। দুইপক্ষের এই পাল্টাপাল্টি অবস্থান ওয়াশিংটনের রাজনৈতিক চিত্র এবং ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে উভয় দল যে ঝুঁকির মুখোমুখি হতে যাচ্ছে, তারই একটি আগাম আভাস দেয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
১