০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা, স্বামী আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসায় গুলিবিদ্ধ অবস্থায় সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় করা হত্যা মামলা তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ওই সাংবাদিকের স্বামীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। রবিবার (৮ নভেম্বর) আদিয়ালা রোডের বাসার শয়নকক্ষ থেকে রাবিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। তার গলায় নিচের দিকে গুলির ক্ষত ছিল। রাওয়ালপিন্ডির সিটি পুলিশ কর্মকর্তা হাসান মুশতাক সোখেরা সাংবাদিকদের এ তথ্য জানান।

রাবিয়া পাকিস্তানের বেসরকারি উর্দুভাষী সংবাদমাধ্যম ৯২ নিউজের সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করতেন। তার মৃত্যুর ঘটনায় পুলিশ স্বামী আহসানকে আটক করেছে। ঘটনার সময় বাসার ওই কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

সোখেরা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা অপরাধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি কক্ষ থেকে উদ্ধার করেছি। এ ঘটনায় আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরুর জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ কর্মকর্তা সোখেরা ঘটনাস্থলে যান। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং তদন্ত বিভাগের প্রধানসহ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে, অপরাধ তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন ফরেনসিক দলের সদস্যরা। তবে রাবিয়ার মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। তার স্বামীর বিরুদ্ধে অভিযোগের বিষয়টিও তদন্তাধীন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
৩