০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মুক্তি পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জমজমের পানি ,লাগেজ ও ট্রলি সংকটক  কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এক মাস দুই দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর  কর্মী বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় কারাগারের ফটকে জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
কারামুক্তির পর মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, “আমরা সত্যের রাজনীতি করি। সত্যের জয় হবেই, হবে। সত্যকে কেউ আটকে রাখতে পারবে না। দোয়া করবেন, আমরা যেন জনগণের পাশে থাকতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করতে পারি।”
এর আগে সোমবার  আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত তার জামিন বহাল রেখে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এর ফলে তার কারামুক্তির আইনি বাধা দূর হয়।
মুক্তির সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর জামায়াতের আমীর মো. সেলিম উদ্দিন, ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের সেক্রেটারি ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মুহাম্মদ কামাল উদ্দিন এমপি, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন, নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম, জেলা অর্থ সম্পাদক কবিরুজ্জামান ও জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট মোঃ মীর আতাউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, কারাগার থেকে মুক্তির পর মেজর (অব.) আখতারুজ্জামান সরাসরি মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে জামায়াতের নেতার সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের কাছে বিস্তারিত বক্তব্য দেবেন।
উল্লেখ্য, গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আলোচনায় আসেন মেজর (অব.) আখতারুজ্জামান। ওই ঘটনার পর ২ অক্টোবর তাকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ এক মাস দুই দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
৭